মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মো. ফারুক হোসেন ওরফে শিশির (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৪ মে) দুপুর ২টার দিকে পশ্চিম দাশড়া (দুধ বাজার) এলাকায় ওয়ালটন শোরুমের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ফারুক হোসেন সদর উপজেলার পূর্ব দাশড়া (সিদ্দিকনগর) এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) সুরেশ রাজবংশীর নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

