সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষায় আগ্রহ বাড়াতে মানিকগঞ্জে আউটরিচ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ৪:৪৪ পূর্বাহ্ণ

কারিগরি শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের ভর্তি হার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আউটরিচ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার(২৩ মে) সকালে সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষ মানবসম্পদ তৈরিতে এর ভূমিকা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। তরুণদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় করে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল জাহিদুল হক, চিফ ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসাইন খান, ইন্সট্রাক্টর শাহরিয়ার খান, হাবিবুর রহমান, আবুল কাশেম, সিরাজুল ইসলাম ও এনামূল হাসান কাজল।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজকরা জানান, দেশের উন্নয়ন ও বেকারত্ব কমাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ