যুক্তরাষ্ট্রে সরকারি সফরে সেনাপ্রধান, শান্তিরক্ষীদের অবদানে সম্মাননা গ্রহণ

🕙 প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ । ৬:৪৭ এএম

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। এছাড়া তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও অংশ নেবেন।

আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ