মানিকগঞ্জে আমেরিকান সাহায্য সংস্থা ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন ও ‘ইকোর উদ্যোগে চারশ’ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার মানিকগঞ্জে পৌরসভার বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাউমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইকোর পক্ষ থেকে মোঃ সাইফুর রহমান (সিনিয়র প্রোগ্রামার জাতীয় বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ গালিবুর রহমান, (বিশিষ্ট ব্যবসায়ী) মোহাম্মদ আশরাফ উজ্জামান, (বিশিষ্ট সমাজসেবী) মোহাম্মদ আরিফুর রহমান, (বিশিষ্ট সমাজসেবী), কাজী হারুনুর রশিদ( পিন্টু), (সাবেক কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশিষ্ট ব্যবসায়ী) শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন। একবেলা উন্নত মানের খাবার পরিবেশনে ইকোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থসামাজিকভাবে সচ্ছল করতে কাজ করছে ইকো। সংস্থাটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলেটেকনিক কলেজ ও নার্সিং কলেজে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম পরিচালনা করে আসছে।

