বিএনপির স্থায়ী কমিটিতে ডোনার, এ্যাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

🕙 প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ । ৫:১৬ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশারী হাবলুর নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ডিভিশনের সাবেক সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন, পিইঞ্জসহ এ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়ের সময় নেতৃবৃন্দ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ