যমুনার ভাঙণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

🕙 প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ । ৮:৩৩ এএম

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার বিএনপির কার্যলয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন। দুর্য়োগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিবালয় সদর ইউনিয়নের ঙাঙণ কবলিত দেড়শতাধিক পরিবার এ খাদ্য সহায়তা পান। খাদ্য সহায়তা মধ্যে দশ কেজি চাল, এক কেজি মশুড়ীর ডাল, এক কেজি লবন,তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সম্বলিত প্যাকেটে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সায়লা কবির বলেন, আমাদের সরকার প্রধান তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবেন। তারই ধারাবাহিকতায় আজকে নদীতে ভাঙণে স্বীকার অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। দুর্য়োগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ -১ আসনের তিনটি উপজেলায় পর্য়ায়ক্রমে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি প্রয়োজনে এমপি,র ব্যক্তিগত তহবিল থেকে অসহায়ের সহায়তা প্রদান করা হবে। এমপি মহোদয়ের সাথে আমিও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি । কোথায় কি জরুরি প্রয়োজন তা অগ্রধিকার ভিত্তিতে উন্নয়নমুলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে । মুলত জনগনের সাথে সাংসদ এসএ জিন্নাহ কবির সাহেবের সেতুবন্ধন অতিতের মত অক্ষুন থাকে তার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছি সবাই।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ