মানিকগঞ্জের ঘিওরে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে “জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬” উদযাপিত হয়েছে । আজ ০৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘিওর উপজেলা প্রশাসন ও বিআরডিবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে । দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী ও স্থানীয় সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা মমতাজ, কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, ঘিওর থানার এসআই চিন্ময় মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম এবং অনুষ্ঠান সঞ্চালক উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম । বক্তারা পল্লীর সার্বিক উন্নয়ন ও গ্রামীণ জনপদকে আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করেন ।

