বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডলের মমতাময়ী মা সন্ধ্যা রানী মন্ডল পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা (এমপি)। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
মৃদুল কান্তি মন্ডল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর মায়ের মৃত্যুতে জেলা ছাত্রদলসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও পৃথক শোকবার্তায় মৃদুল কান্তি মন্ডলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা সন্ধ্যা রানী মন্ডল ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ ও পরোপকারী নারী। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী মণি ভূষণ মন্ডল, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব। এক শোকবার্তায় তারা বলেন, “মানিকগঞ্জ জেলা ছাত্রদল এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমার আত্মার চিরশান্তি ও স্বর্গ কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
সন্ধ্যা রানী মন্ডলের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

