মানিকগঞ্জে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

🕙 প্রকাশিত : ১০ জুন, ২০২৬ । ১:৪২ পিএম

ব্র্যাক মানিকগঞ্জ অঞ্চলের আয়োজনে ঘিওর উপজেলার বানিয়াজুরি শাখায় প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কর্তৃক আয়োজিত মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ব্র্যাক বানিয়াজুরী শাখায় মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল ইসলাম নয়ন, এলাকা ব্যবস্থাপক মো. এনামুল কবীর,শাখা ব্যবস্থাপক কাজী মানিক, মানিকগঞ্জ জেলা ব্র্যাকের কৃষি কর্মকর্তা খালেদ হোসাইনসহ আরো অনেকে।

মানিকগঞ্জ জেলা ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল ইসলাম নয়ন জানান, প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি অংশ হিসেবে
জেলায় এ পর্যন্ত ১ হাজার মুরগির বাচ্চা, সাড়ে ৩ হাজার হাঁসের বাচ্চা,৫ হাজার মাছের পোনা,১০টি পেয়াজ সংরক্ষণ ঘর,১২টি ভার্মি কম্পোস্ট,১টি পাওয়ার টিলার,৫ টি গার্ডেন টিলার,৬০ টি গরুরকে বিভিন্ন রোগের টিকা ও ৫ পিস ভ্যাক্সিন কুলার বক্স বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ