মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিআই স্বীকৃতিতে বিশ্বমঞ্চে মানিকগঞ্জের হাজারী গুড়

🕙 প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় এবার পেল ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এ বিশেষ গুড় তার স্বতন্ত্র স্বাদ ও সুগন্ধের জন্য দীর্ঘদিন ধরেই দেশব্যাপী জনপ্রিয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই পণ্য দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ প্রদান করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়।

নিবন্ধন সনদ অনুযায়ী, “মানিকগঞ্জের হাজারী গুড়” পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, হাজারী গুড়ের স্বতন্ত্র উৎপাদন পদ্ধতি, গুণগত মান ও ঐতিহ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে দেশীয় বাজারে পণ্যের চাহিদা আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া জিআই স্বীকৃতির মাধ্যমে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ