সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

🕙 প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ । ১১:১০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে পারে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

সূত্র জানায়, আগেই কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারত সরকারকে তার সফর সম্পর্কে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিতে বিলম্ব করে এবং দীর্ঘ সময় অপেক্ষায় রাখে।

পরবর্তীতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ডা. জাহেদ উর রহমান দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফেরেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ