সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট কমাতে রাজধানীর তিন বাস ডিপো স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ । ১১:২৪ পূর্বাহ্ণ

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক। সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী এলাকায় অবস্থিত বাস টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে তীব্র যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত।

এ পরিস্থিতি মোকাবিলায় নগরীর অভ্যন্তর থেকে পর্যায়ক্রমে বাস ডিপোগুলো সরিয়ে ঢাকার বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ