সোমবার

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব, আইটি ও শ্রমখাতে সহযোগিতা বাড়ানোর আশাবাদ

🕙 প্রকাশিত : ২২ জুন, ২০২৬ । ৬:৪১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং বিনিয়োগ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব খাতে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও স্মরণ করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে এ সংকট সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠক শেষে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। এ আয়োজনে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ