বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল-২০২৬ সামনে রেখে স্মারক ডাকটিকিট প্রকাশ

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৬:৪৫ পূর্বাহ্ণ

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট প্রকাশ করেন। একই সঙ্গে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়, যা আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডাক বিভাগ জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের ক্রীড়াপ্রেমী মানুষের আগ্রহ ও উদ্দীপনাকে স্মরণীয় করে রাখতেই এই স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট সামগ্রী প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ