বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার প্রকৃত মান নিয়ে স্পষ্ট মূল্যায়ন নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ওপেন ইউনিভার্সিটিসহ অসংখ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। শুধু সংখ্যায় এগিয়ে গেলেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষার ওপর সরকার কাজ করছে। একসময় বিদেশি শিক্ষকরা দেশে এসে পাঠদান করতেন এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসতেন। কিন্তু বর্তমানে সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ড. মিলন বলেন, “আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়েছি, কিন্তু কোয়ালিটিতে কতটা সফল হয়েছি তা এখনো স্পষ্ট নয়। তাই সময়ের চাহিদা অনুযায়ী ‘নীড বেসিস এডুকেশন’ বা চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে।”

উচ্চশিক্ষাকে টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ