বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নে শনিবার বায়তুল মোকাররমে ১১ দলের বিক্ষোভ

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৯:১৪ পূর্বাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির তথ্য জানা যায়। এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।

এদিকে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাবের আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ