বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে রাতভর ড্রোন হামলা, বিদ্যুৎকেন্দ্র ও তেল স্থাপনায় আগুন—বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

🕙 প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৬ । ৭:২৬ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, কুয়েতে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জ্বালানি ও জনসেবায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এছাড়া কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে অবস্থিত তাদের কমপ্লেক্সও একটি ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার কারণে শুয়েক তেল খাতের একটি কমপ্লেক্সে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানা গেছে।

তবে এসব হামলায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩৭ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটিতে ব্যাপক হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

এরই পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও স্থাপনায় হামলা জোরদার করেছে। প্রথমদিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও বর্তমানে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইরানি বাহিনী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ