বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মারুফের বাড়িতে হামলার প্রতিবাদে এসপির কাছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির স্মারকলিপি

🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ৮:৫২ পূর্বাহ্ণ

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়ির হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, কার্যকরী সদস্য সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা পারভেজ উপস্থিত ছিলেন। এসময় সঙগঠনের পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।
পুলিশ সুপার সারওয়ার আলম জানান, সাংবাদিকের বাড়িতে হামলা কোনো ভাবেই কাম্য নয়। দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ