সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সততা স্টোর ও ফিউচার জেনারেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে

🕙 প্রকাশিত : ১৮ মে, ২০২৬ । ১:১১ অপরাহ্ণ

মানিকগঞ্জের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সততা সংঘ, সততা স্টোর, ফিউচার জেনারেশন ল্যাব ও জ্ঞানকুঞ্জ লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জে সততা স্টোর ও ফিউচার জেনারেশন ল্যাবের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাজমুন আরা সুলতানা। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করতে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে শহরের আরও পাঁচটি বিদ্যালয়ে এ কার্যক্র

rmpbd

ম অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলী শাহরিয়ার, স্কুলের প্রধান শিক্ষক মো: জামিরুল ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

 

 

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ