রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

​সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে শাহিন আজাদ বিপ্লবকে দেখতে চায় তৃণমূল

🕙 প্রকাশিত : ১৭ মে, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে যোগ্য ও ত্যাগী নেতৃত্বের দাবি জোরালো হয়ে উঠেছে। এই মুহূর্তে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে সাবেক ছাত্রনেতা শাহিন আজাদ বিপ্লবের নাম।

​স্থানীয় নেতাকর্মীদের মতে, শাহিন আজাদ বিপ্লব সাটুরিয়া উপজেলার রাজনীতিতে একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে পরিচিত। মরহুম হারুনার রশিদ খান মুন্নুর রাজনৈতিক আদর্শে উজ্জীবিত এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার বিশ্বস্ত ও আস্থাভাজন এই নেতা দীর্ঘদিন ধরে সাটুরিয়ার সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।
​তার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ। তিনি অতীতে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের রাজনীতি থেকে উঠে আসা এই নেতার রয়েছে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ।

​দলীয় সূত্র ও সাধারণ কর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনের স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে শাহিন আজাদ বিপ্লব রাজপথে থেকে সম্মুখ সারিতে নেতৃত্ব হদিয়েছেন। তার এই ত্যাগ, সততা এবং সাংগঠনিক দক্ষতার কারণেই উপজেলার ঝিমিয়ে পড়া ছাত্র ও যুব সমাজকে তিনি পুনরুজ্জীবিত করতে পেরেছিলেন।

​সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তার অন্তর্ভুক্তি সময়ের দাবি উল্লেখ করে স্থানীয় কর্মীরা জানান, দলকে আরও সুসংগঠিত, গতিশীল এবং ঐক্যবদ্ধ করতে শাহিন আজাদ বিপ্লবের বিকল্প নেই। তৃণমূলের প্রত্যাশা, দলের শীর্ষ নেতৃত্ব সাটুরিয়ার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একজন পরিচ্ছন্ন ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তাকেই সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ