বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া ফেরিঘাটে পদ্মায় তেলবাহী ট্রাক, চালককে জীবিত উদ্ধার

মো:নোমান আহম্মেদবিশেষ প্রতিবেদক
🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৭:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ডুবুরি দলের তৎপরতায় ট্রাকের চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে শাহ মাখদুম ফেরি থেকে নামানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের র‍্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ট্রাকটির চালক শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই ফেরিঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দল ট্রাকের চালক মো. শরিফুল ইসলামকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, নদীর ওই স্থানে প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীরতা থাকায় ট্রাকটি সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ