“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (১৯ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে উদ্বোধনী কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়। মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।
সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্বরে আয়োজিত এই ভূমিসেবা মেলায় সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
আরো উপস্থিত ছিলেন কানুনগো মোঃ মনির উদ্দিন, মোঃ সালমান খান সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, মোঃ নূরুল ইসলাম সহ-সভাপতি দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, মোঃ শাহ আলম সাবেক সভাপতি দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, মোঃ আতিকুর রহমান যুগ্মসাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, সার্ভেয়ার মোঃ শরিফুল ইসলাম স্বপন, নাজির রিফাত হাসান সহ সকল ইউনিয়নের ভূমি সহকারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আহসানুল আলম।

