শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”

🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ৮:১৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মে দিবসের এবছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের প্রতিপাদ্য- মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি”। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক প্রতিনিধি অংশ নেয়।
‎কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মানিকগঞ্জ এর উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মররম আলী। এছাড়াও কারখানার মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, সরকারি-বেসরকারি ;প্তর প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
‎আলোচনার শুরুতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ