বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু

🕙 প্রকাশিত : ১৫ মে, ২০২৬ । ১০:৩৩ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার (২০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার চামুটিয়া সড়কে এই বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। নিহত রুপা আক্তার সাটুরিয়া সদর ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি ক্যাডেট মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী সৌদি প্রবাসী হওয়ায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। মাত্র ১৫ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের শিশু সন্তানের জন্য সাটুরিয়া বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রুপা। পথে অসাবধানতাবশত তাঁর গলায় থাকা ওড়নাটি চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় মারাত্মকভাবে ফাঁস লেগে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ