মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে তেল নিয়ে কারসাজি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলায় রাজিবপুর বাজারে সরকারি মূল্যের চেয়ে প্রতি লিটারের ২০ থেকে ২৫ টাকা বেশিতে ডিজেল বিক্রি ও হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন মানিকগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

‎বুধবার(২২ এপ্রিল) দুপুরে উপজেলার হিজুলী বাজার ও রাজিবপুর রাজারে এই অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়।

‎ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হিজুলী বাজারে দীর্ঘদিন জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন রিসাদ এন্টারপ্রাইজ। আজকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে অবেধভাবে ৭০ লিটার পেট্রোল এবং ব্যবসায়ীর বাড়িতে অভিযান করে আরো মজুত ৭০ লিটারসহ ১৪০ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎পরে সদর উপজেলার রাজিবপুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিলন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মোঃ মিলন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটার ডিজেল ২৫ টাকা বেশিতে বিক্রি করেছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ওই ব্যবসায়ী ৯ হাজার লিটার ডিজেল এনেছিলেন। হিসেবে অনুযায়ী ২ লাখ ২৫ হাজার টাকা অতিরিক্ত লাভ করেছেন। অভিযোগের সত্যতা ওই ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইনের ৩৮, ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জেরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য মুচলেকাও নেয়া হয়।

‎সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, হিজুলী বাজারের রিসাদ এন্টারপ্রাইজের মালিককে অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে এবং রাজিবপুর বাজারের মিলন এন্টারপ্রাইজের মালিককে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিজেল বিক্রিরর দায়ে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের তথ্যের সত্যতা পাওয়ার পরে তাদের বিরুদ্ধে ভোক্ত সংরক্ষণ অধকিার আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


‎তিনি আরও জানান, তেল ব্যবসায়ী মিলনের কাজটি অমানবিক এবং গুরুতর অন্যায়। কারণ ওই ব্যবসায়ী স্থানীয় কৃষকদের পকেট কেটেছেন। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের সরকারির বর্তমানের ১১৫ টাকা। আর তিনি কৃষকসহ অন্যান্যদের কাছে ১২০ টাকা ১৪০ টাকা লিটার বিক্রি করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ