বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের পয়লায় দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তার কাজের উদ্বোধন 

🕙 প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ । ৮:৪৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাইলজুরী চক পাড়ায় দীর্ঘদিনের অবহেলিত মাটির  রাস্তার  কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর )   সকালে  রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

বাইলজুরী নুরুল ইসলাম খানের বাড়ি   থেকে মো. আরশেদ আলীর  বাড়ি  পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকায়  আশেপাশের মানুষের ভোগান্তির অন্ত ছিল না। জনভোগান্তি দূর করতে সড়কটি ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায়   কাজটি  শুরু হয়  ।

পয়লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড  ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম খান  পীরসহ এলাকার  গণ্যমান্য  ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ