রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ম্যাচে নজর কাড়লেন মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ১০:০৩ পূর্বাহ্ণ

মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচে আলো ছড়ালেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন এই উদীয়মান তারকা।

ম্যাচজুড়ে অসাধারণ ছন্দে ছিলেন বুয়াদ্দি। পুরো ৯০ মিনিট জুড়ে মাঠে দাপুটে উপস্থিতি ছিল তার। কাসেমিরো ও ব্রুনো গিমারাইসদের মতো অভিজ্ঞ ব্রাজিলিয়ান তারকারাও তার সামনে অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়েন।

পরিসংখ্যানেও ছিল তার আধিপত্য। ৬৬টি পাসের মধ্যে সফল করেন ৬১টি। ফাইনাল থার্ডে দেওয়া ১৬টি পাসের প্রতিটিই ছিল নিখুঁত। পাশাপাশি ছয়বার বল পুনরুদ্ধার এবং পাঁচবার ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে দলের রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে কয়েক মাস আগেও মরক্কোর জার্সিতে তার খেলা নিশ্চিত ছিল না। ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। কিন্তু বাবা-মায়ের সূত্রে মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। চলতি বিশ্বকাপের কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর হয়ে খেলার অনুমতি লাভ করেন তিনি।

তরুণ এই মিডফিল্ডারের পারফরম্যান্সে সন্তুষ্ট মরক্কো কোচ আইয়ুব ওয়াহবি। ম্যাচ শেষে তিনি বলেন, “ওর বয়স ১৮ হলেও তাকে খেলানো নিয়ে কোনো দ্বিধা ছিল না। বয়স দেখে নয়, পারফরম্যান্স দেখেই তাকে দলে নিয়েছি।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ