বৃহস্পতিবার বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বগুড়া বিমানবন্দরে পৌঁছালে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও এমপি মোঃ রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এমপি মোঃ মোশারফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ৯:১৬ পূর্বাহ্ণ

