সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার গোডাউনে কিশোরীকে নিয়ে পালাক্রমে ধ#র্ষণ : গ্রেফতার ৩

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ৪:৪৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে পনের বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় একটি গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ওই কিশোরীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি গণ্যমাধ্যমকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামি রনির বাবার গোডাউন ঘরের সামনে দিয়ে ওই তিন যুবকের মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায় টহলরত পুলিশের সদস্যরা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই গোডাউন ঘরে অভিযান চালায়। এসময় গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করে। কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেই সাথে তিন যুবককে আটক করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ