বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান: বাণিজ্যমন্ত্রী

🕙 প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ । ১০:৫৩ পূর্বাহ্ণ

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে। এতে কৃষকেরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। প্রশাসনের নজরদারির কারণে কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে এই ব্যবস্থা চালু করা হবে, যাতে কৃষকেরা অন্তত সপ্তাহে এক দিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। এ ধরনের প্রভাবমুক্ত একটি বাজার ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’ তিনি জানান, বর্তমানে উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে একাধিক স্তর পার হতে হয়, যার ফলে দাম বেড়ে যায়। ‘কৃষকের হাট’ চালুর মাধ্যমে এই মধ্যস্বত্বভোগী চক্র ভেঙে কৃষক ও ভোক্তা—উভয়ের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি হবে।

এছাড়া বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে এআই মডেলের আওতায় আনা হবে। এতে বাজার নজরদারি আরও কার্যকর হবে এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

সরকারি সংস্থা টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার প্রতিবছর টিসিবির জন্য বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করে, তবে ভবিষ্যতে এই ব্যয় কমিয়ে কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ