মঙ্গলবার

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ