বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ১০:২৫ পূর্বাহ্ণ

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সিআইডির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ মে) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ’র (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে সিআইডির বিশেষজ্ঞ দল তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ঘটনাটি নিয়ে হাসপাতালজুড়ে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ