বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে রুশ প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ৮:৫৪ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে প্রকল্প এলাকার গ্রীনসিটি আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ