মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ Grid অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রউফ, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের জন্য সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৪ শত ২০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লক্ষ ৬৪ হাজার ৪ শত ২০ টাকা।
এবারের বাজেটে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের মতামতের ভিত্তিতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

