বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“সৃষ্টিতে বিস্ময় ” এ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘিওরে মাই টিভির ১৭ তম পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

🕙 প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ । ১:৪০ অপরাহ্ণ

সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগানে নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের ঘিওরে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৭ তম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মাইটিভি’র ঘিওর উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন খান হিরার সভাপতিত্বে ঘিওর উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ তানভীর ইসলাম।

তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন মাইটিভি দীর্ঘ পথ চলায় সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাইটিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মাই টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখবে এই আশা রেখে মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পার্বতী পাল, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু কাউছার রেজা, আবদুল আলীম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ঘিওর প্রেস ক্লাবের সহ সভাপতি সোহেল রানা খন্দকার, আনন্দ টিভির মোঃ ওবায়দুর রহমান, আল মামুন প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ