শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেন্নাইয়ে বাসা থেকে উদ্ধার তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ, তদন্তে পুলিশ

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ১০:৪৮ পূর্বাহ্ণ

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় সহ-অভিনেতা ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৩৬ বছর বয়সে তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের ওই বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

ছবি: সংগৃহীত

আরও জানা গেছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে তার বাগ্‌বিতণ্ডা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে তার স্বামীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে তিনি পরে চেন্নাইয়ে পাড়ি জমান। তামিল বিনোদন জগতে জায়গা করে নেওয়া তার জন্য সহজ ছিল না—অডিশন, ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে।

পরবর্তীতে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিকই তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়।

তার অকাল মৃত্যুতে দক্ষিণী বিনোদন অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ