সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জামিরতা ইউনিয়নের মহিলা মেম্বার পদপ্রার্থী রেহেনা পারভিন (রিভা)

শফিকুল ইসলাম সুমননিজস্ব প্রতিবেদক
🕙 প্রকাশিত : ২৫ মে, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছে জামিরতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রেহেনা পারভিন (রিভা)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল আযহা।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই প্রকৃত ঈদের তাৎপর্য অর্জিত হবে।
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের মূল লক্ষ্য।

তানিয়া আজাদ খুশি বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। আগামীতে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করে
তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি জামিরতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে মাদক, বেকারত্ব মুক্ত ও একটি সুন্দর পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ