শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:৪৪ পূর্বাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত হলেন হুমায়ুন কবীর (৫৫) এবং আঘাতকারী বড় ভাই ডা. গোলাম কবীর (৭০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ডা. গোলাম কবীর বাড়ির পাশের বাগানের কিছু গাছ বিক্রি করার চেষ্টা করছিলেন। সকালে যখন তার ছোট ভাই হুমায়ুন কবীর ও আরও এক ভাই আলমগীর কবির ও মিন্টু গাছ কাটার জন্য বাধা দেন, তখনই তিনি ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে নিজের লাইসেন্সকৃত শর্টগান নিয়ে আসেন। ভয়ে মিন্টু পাশের বাড়িতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বের হওয়ার সময় তার বুকে গুলি করেন গোলাম কবীর।

স্থানীয়রা আহত মিন্টুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী গোলাম কবীরকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি গোলাম কবীরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ফরিদপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ