সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথের নেতা আমিনুল হক হিমেল, ত্যাগী এই নেতাকে মূল্যায়নের দাবি

🕙 প্রকাশিত : ১৮ মে, ২০২৬ । ১২:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে ত্যাগ, সাহস ও নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এক নাম আমিনুল হক হিমেল। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক জীবনে হামলা-মামলা, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি সক্রিয় থেকেছেন রাজপথে। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত একজন আপোষহীন জাতীয়তাবাদী কর্মী হিসেবে।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় আমিনুল হক হিমেল তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় সংগঠনে স্থবিরতা ও নেতৃত্ব সংকট বিরাজ করলেও তার নেতৃত্বে সংগঠনে নতুন গতি ফিরে আসে বলে দাবি করেন সহকর্মীরা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নেতৃত্বে গঠিত কমিটিতে স্থান পান ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা, যাদের অনেকেই বর্তমানে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। নেতাকর্মীদের ভাষ্য, গ্রেফতার, মামলা কিংবা নির্যাতন কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি।
রাজনৈতিক জীবনে একাধিক মামলার মুখোমুখি হন আমিনুল হক হিমেল। জানা গেছে, তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ৮ বছরের সাজাও হয়েছে। চারবার কারাবরণ করেছেন তিনি এবং এক বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। এছাড়া ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। সে সময় তার বাম হাত ও বাম পা ভেঙে যায় বলে জানান সহকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সক্রিয় ভূমিকার পরও সাংগঠনিক মূল্যায়ন থেকে তাকে দূরে রাখা হয়েছে। তবে কমিটিতে না থেকেও বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি এবং কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে বলে তারা মনে করেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটিতে আমিনুল হক হিমেলকে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা উচিত। তাদের ভাষ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা সম্ভব।
রাজনৈতিক জীবনে তিনি যেসব দায়িত্ব পালন করেছেন তার মধ্যে রয়েছে—
সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল
সাবেক সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল
সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, হল ছাত্রদল (২০০৫)
সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিতুমীর কলেজ ছাত্রদল (২০০৫)
নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এই নেতার রাজনৈতিক অবদান ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়িত হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ