মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ মে দুপুর ১২:৩০ ঘটিকায় দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম।
এ সময় মোঃ আরিফ মিয়া, পিতা: আব্দুল হামিদ, গ্রাম: চরমাস্তল, দৌলতপুর, মানিকগঞ্জ ড্রেজার মেশিন দিয়ে অননুমোদিতভাবে বালু/মাটি উত্তোলনের অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(ছ) লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫(১) অনুযায়ী তাকে ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধে ব্যর্থ হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৯ অনুযায়ী ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, অবৈধ ভালো উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

