রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১৯ মে থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

🕙 প্রকাশিত : ১৭ মে, ২০২৬ । ৮:৪০ পূর্বাহ্ণ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মানিকগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসন ও মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে এ মেলার আয়োজন করা হবে। একই সময়ে জেলার অন্যান্য উপজেলাতেও ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী,সহকারী কমিশনার ভূমি ভূমি রিক্তা খাতুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন। এর আগে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।
মেলা চলাকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সহজীকরণ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ ও কর্মপরিকল্পনা নিয়ে জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গণশুনানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
আয়োজকরা জানান, মেলায় ভূমি সেবাবুথ, ডিজিটাল সেবা কেন্দ্র, ব্যাংক ও এনজিওর স্টল স্থাপন করা হবে। সেখানে নাগরিকরা ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তি এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
এছাড়া land.gov.bd পোর্টালে নিবন্ধন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও ডিজিটাল ভূমিসেবা ব্যবহারে নাগরিকদের সহযোগিতা করা হবে। সেবা সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ গ্রহণে প্রতিটি বুথে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়।
মেলার বিশেষ কার্যক্রমের মধ্যে রয়েছে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট বিতরণ, ভূমিসেবা বিষয়ক প্রচারণা এবং নাগরিকদের করণীয় নিয়ে আলোচনা।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে এখন আর কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। সরকার নির্ধারিত পদ্ধতিতে সহজেই ডিজিটাল মাধ্যমে ভূমিসেবা পাওয়া সম্ভব। আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও তারা উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ