মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যার আগ মুহূর্তে ৬.২০ এর দিকে পুলিশের একটি টিম সদর থানার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে অভিযান পরিচালনাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইয়াকুব আলী নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সদর থানা ইনচার্জ মো: ইকরাম হোসেন জানান এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

