বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১৪ মে, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ই মে বৃহস্পতিবার থানা সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয়,সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসি কে শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার সকলের সহযোগিতা কামনা করেন এবং  উপজেলার মাদক,বাল্য বিবাহ বন্ধ ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ