বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বান্দরবান জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার ১২ মে, ২০২৬ তারিখ শুরু হয়েছে।
বান্দরবান প্রেস ক্লাবের অডিটোরিয়াম এ অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। প্রশিক্ষণটি সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, মানুষ তাদের নিজেদের কথা শুনতে চায়। এজন্য গণমাধ্যম মানুষের কথা বলবে। স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা অলরাউন্ডার এর ভূমিকা নিতে হয়। তারা সমাজের পর্যবেক্ষক ও জীবনীকারের ভূমিকা নিতে হয়। এজন্য সাংবাদিকরা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশল প্রয়োগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক বাচ্চু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাফাত রহমান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৪ মে বৃহস্পতিবার।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
প্রশিক্ষণের উদ্দেশ্য বিষয়ে জানানো হয়, বান্দরবান জেলার সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমের ধরন, কৌশল এবং ধাপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় বিষয় সম্পর্কে ধারণা দেয়া। সমসাময়িক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া জার্নালিজমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় সম্পর্কে অবহিতকরণ। মাল্টিমিডিয়া জার্নালিজমের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ। সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিতকরণ।
এছাড়াও সাংবাদিকতা এআই এর ব্যবহার ও কৌশল, প্রোম্পট ইঞ্জিনিয়ারিং শেখা। এআই ব্যবহার করে ডিপ ফেক অডিও-ভিডিও ও লেখা যাচাই করা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ