মানিকগঞ্জ জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ জনে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫০৯ জন। একই সময়ে ২৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৪৩৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানিকগঞ্জে বাড়ছে হাম আক্রান্ত, ২৪ ঘণ্টায় নতুন ১৬, মোট ৫৯০
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১০:২৮ পূর্বাহ্ণ

