সাটুরিয়া প্রেসক্লাব-এর সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২-০৫-২৬) দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এ সময় ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম সকলের সহযোগিতা কামনা করেন এবং সাটুরিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

