বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সাজে দৃষ্টিনন্দন মানিকগঞ্জের স্বাধীনতা চত্বর

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৭:২৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা স্বাধীনতা চত্বরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান দায়িত্ব গ্রহণের পর চত্বরটির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা স্বাধীনতা চত্বরের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। জেলা পরিষদের অর্থায়নে সেখানে টাইলস স্থাপন, বসার স্থান সংস্কার, আলোকসজ্জা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ গড়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ।

সংস্কার শেষে স্বাধীনতা চত্বর এখন নতুন রূপে সজ্জিত হয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন বয়সী মানুষ সেখানে সময় কাটাতে আসছেন। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্যও এটি এখন শহরের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের মতে, চত্বরটির সংস্কারের মাধ্যমে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তেমনি সাধারণ মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও বিনোদন উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, জনসাধারণের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়নে জেলা পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে স্বাধীনতা চত্বরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ