সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে এনআইডি সংশোধন ও ড্রাইভিং এর লার্নার করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৪:৫৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ড্রাইভিং লাইসেন্সের লার্নার করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এক কম্পিউটার দোকান ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় গতবারই এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রাসেল মোল্লা।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার শোলধারা গ্রামের বাসিন্দা মোঃ রাসেল মোল্লা তার ছোট বোন ঋতু আক্তারের জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি অভিযুক্ত মোঃ কাউছার হোসেনের সঙ্গে ৪৫ হাজার টাকায় চুক্তি করেন। এ সময় তিনি অগ্রিম ১০ হাজার টাকা প্রদান করেন। পরে ১২ মার্চ অভিযুক্ত ব্যক্তি একটি এনআইডির পিডিএফ কপি সরবরাহ করলে রাসেল আরও ৩৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন। সব মিলিয়ে অভিযুক্তকে মোট ৪৩ হাজার ৫০০ টাকা দেওয়া হয়।

প্রতারক কাউসার সদর উপজেলার পশ্চিম দাসড়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

ভুক্তভোগীর দাবি, টাকা গ্রহণের প্রমাণ হিসেবে অভিযুক্ত একটি ব্যাংক চেক প্রদান করলেও পরে নির্বাচন অফিসে যাচাই করে দেখা যায় এনআইডিতে কোনো ধরনের সংশোধন করা হয়নি। শুধুমাত্র পিডিএফ কপি সম্পাদনা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে চেক ব্যাংকে জমা দিলে জানা যায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের লার্নার করে দেওয়ার কথা বলে আরও ৪ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। কিন্তু পরীক্ষার দিন গিয়ে দেখা যায় সরবরাহ করা লার্নার কপির রোল নম্বর অন্য এক ব্যক্তির নামে রয়েছে।

ভুক্তভোগী রাসেল মোল্লা জানান, একাধিকবার টাকা ফেরত চাইলে অভিযুক্ত বিভিন্ন সময় দেওয়ার আশ্বাস দেন। সর্বশেষ গত ১২ এপ্রিল টাকা নেওয়ার জন্য অভিযুক্তের দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায় এবং তার মোবাইল ফোনও রিসিভ করেননি।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান জানান,এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ