বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে জঙ্গল থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ৫:৪১ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা খাতুন বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুই ছেলে অসুস্থ হয়ে মারা যায়। সন্তান হারানোর শোকে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে এর আগেও কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ গত ২৫ এপ্রিল তিনি নিখোঁজ হন। বুধবার বিকেলে স্থানীয়রা দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনা খাতুনের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিক হোসেন বলেন, আমেনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ