বুধবার

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ বিরোধের জেরে মেহেরপুরে খালাতো ভাইয়ের হাতে স্বামী খুন

🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ

মেহেরপুর শহরের শেখ পাড়ায় স্ত্রীর সামনেই এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই। মঙ্গলবার (৫ মে) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি একই এলাকার রিয়াসিন আলীর ছেলে। তার দুটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত কালু, আকবর আলীর ছেলে, নিহতের খালাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, সন্ধ্যার পর তার স্বামী বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ কালু পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। গত রোববার একটি ছোট ঘটনার জেরে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত কালু ও সংশ্লিষ্ট নারী আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ